করলায় নিরাময় হবে হাঁপানি ও ফুসফুস
চলমান হেলথ্ ডেস্কঃ
করলা এমন একটি সবজি যা তেতোর কারনে বেশিরভাগ মানুষই অপছন্দ করেন।। বিশেষ করে ছোটদের তো হাজার চেষ্টা করেও করলা খাওয়ানো যায় না। তবে তেতো হলেও এর রয়েছে কিছু বিশেষ গুণ। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় করলা রাখা জরুরি।
করলা আমাদের অনেক কঠিন রোগ থেকে দূরে থাকতে সহায়তা করে।
তাহলে চলুন জেনে নেয়া যাক করলা আমাদের দেহের কোন কোন রোগ নিরাময়ে সহায়কঃ
> করলা বেশ উপকারী খাদ্য। মেদ ঝরানোর পাশাপাশি ক্যান্সার , ডায়াবেটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার খুবই গুরুত্ব রয়েছে।
> বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ওবেসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়।
> ডায়াবেটিস রোগীদের জন্যও করলার রস খুব উপকারী।
> করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।
> হাঁপানি এবং ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস। নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান এবং তরতাজা দেখায়। বলিরেখা দূর করে।




