NEWNewsচারঘাটটপ নিউজবাঘারাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

“রাজশাহী জেলা পুলিশের যৌথ অভিযানে একনলা বন্দুক, এয়ারগান এবং দেশীয় অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার”

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী জেলার পুলিশের যৌথ অভিযানে বাঘা থানাধীন চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চর এলাকায় ৯ অক্টোবর সকালে রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এটি এম মাইনুল ইসলামের নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

এই যৌথ অভিযানে পরিচালনাকালে বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মোঃ আমজাদ হোসেন, পিতা-মোঃ আফাজ উদ্দিনের কলাবাগান থেকে ০১ টি .২২ বোর এয়ারগান, পলাশী ফতেপুর গ্রামের জনৈক রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পার্শ্বের খেজুর বাগানের মধ্য হতে ০১ টি একনলা বিশিষ্ট কাটা বন্দুক, গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনৈক রুহুল আমিনের বসত বাড়ির পার্শ্ব হতে ৫ টি ধারালো হাসুয়া ও ০১ টি লোহার হাতুড়ী উদ্ধারসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির নাম মোঃমাসুম আলী, পিতাঃ মোঃ রবিউল হোসন, সাং-পাকুড়িয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্যে যে, উক্ত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসমির ০২ টি রিকলও প্রাপ্ত হয়েছে। এই যৌথ অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের একটি সুত্র জানান ২০২৪ সালের ৫ আগস্টের পরে জেলা পুলিশের অভিযান অনেকটা কমে গেলেও এখন সেই অভিযান পুর্বের চেয়েও বৃদ্ধি পেয়েছে ফলে অপরাধীরা আবারো গা ঢাকা দিয়েছে, অনেকেই আতংকে এলাকা ত্যাগ করেছেন।। এর প্রধান কারন হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজির বলিষ্ঠ ভূমিকা নিয়ে প্রশংসা করছেন অনেকেই। তাদের দাবি রাজশাহী বিভাগে ডিআইজি হিসেবে আশিক সাইদ যোগদান করার পর থেকেই পুলিশের এই অঞ্চলের পুলিশের ভাবমূর্তি ক্রমেই উজ্জ্বল হচ্ছে।

যে কোন প্রয়োজনে ডি আইজিকে পাশে পাচ্ছেন সাধারণ মানুষ। ডি আইজি আইনশৃঙ্খলার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাশীল হয়ায় সকল থানার কার্যক্রম আরো গতিশীল হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button