রাজশাহী সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দীনের ইন্তেকাল, রাসিক মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক : শিরোইল কলোনি হাজরা পুকুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মনির উদ্দীনের জানাযার নামাজ আজ বৃহষ্পতিবার বাদ আসর রেলওয়ে ডিপো মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে উনাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযার নামাজ গৌরহাঙ্গা গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসির, নির্বাহী মেজিস্ট্রেট কৌশিক আহম্মেদ, শাহ্মখদুম থানা আওয়ামী লীগ সভাপতি আখতারুল আলম, ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button