রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

ঈদের রাত থেকে বন্ধ হবে রাজশাহীর ৮ জেলায় গ্যাস

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী মঙ্গলবার ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজশাহী বিভাগের আট জেলায় ।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এছাড়া স্থানীয় এক পত্রিকাসমূহে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে- জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন লাইনের হুক-আপ কাজ আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করা হবে। এজন্য পিজিসিএলের আওতায় থাকা রাজশাহীর আট জেলায় সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ অনুতপ্ত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button