রাজশাহীরাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ৫২ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

১৭ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ-২৩ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ বাবুল হোসেন (২৪)কে ১১০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ মামুনু রশিদ @ জামিল (৩৭)কে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ সাইদুল ইসলাম @ সাধু (৪০)কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ শাকিল (২৪)কে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে।

পবা থানা পুলিশ (১) মোঃ দুলাল হোসেন (৪২), (২) মোঃ রাশেদুল ইসলাম (৩০)দ্বয়কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ ইব্রাহীম (২৬), (২) মোঃ রাকিব আলী (৩০), (৩) ফরাদ আলী ওরফে তমাল (১৯)দেরকে ৭০ গ্রাম হেরোইনসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ সোহেল রানা (২৬)কে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button