রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

অবশেষে রাবির সেই দুই শিক্ষক বহিষ্কার,অপর শিক্ষকের প্রমশন স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেই দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এক ছাত্রীকে যৌন নির্যাতনের অপরাধে অপর এক শিক্ষকের চার বছরের পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

গতকাল রবিবার (২৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪তম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। 

বহিস্কৃত শিক্ষকরা হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন, এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা । এর মধ্যে উম্মে হাবিবা বিশ্ববিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত ও অননুমোদিত ছুটিতে থাকার কারণে এবং সালমা খাতুন তার সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে বহিস্কৃত হয়েছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আগামী চার বছর তার পদোন্নতি স্থগিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান, ওই সব ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button