গোদাগাড়ীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরল দুই প্রাণ  

রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন । গতকাল শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ি উপজেলার ডোমকুলি অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ কেটিসি ও মদিনা পরিবহনের দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন।

এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন জানান, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button