যশোরসংবাদ সারাদেশ

যশোরের শার্শায় স্বর্ণের বারসহ ১ জন আটক

যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ১০ পিচ স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। রবিবার সকালে শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মোঃ শের আলীর ছেলে। 

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে স্বর্ণের একটি চালান পাচারের উদ্দেশ্যে পাচারকারী ঢাকা থেকে গাড়ি যোগে স্বণের্র বার নিয়ে বেনাপোল সীমান্তে যাচ্ছে। এমন গোপন খবরে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে তাকে আটক করা হয়। পরে, তার শরীর তল্লাশি করে ১০ পিচ স্বণের্র বার উদ্ধার করা হয়।  

এবিষয়ে আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button