রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৫

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২১ মার্চ ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা এবং ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৭ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-৪ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন এবং দামকুড়া থানা-১ জনকে আটক করেছে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৯ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৮৫ লিটার দেশীমদ উদ্ধার করা হয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button