নাটোরসংবাদ সারাদেশ

নাটোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার যুবক

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চামটা মশুরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজেদুল একই এলাকার গুলজার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিনগত রাতে চামটা মশুড়ীপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হয়। এ সুযোগে সাজেদুল ইসলাম ঐ গৃহবধূর শোবার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। গৃহবধূ ঘরে এলে সাজেদুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাজেদুল।

এ ঘটনার রাতেই ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। এবং আজ সকালে পুলিশ নিজ গ্রাম থেকে সাজেদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button