রাজশাহীতে নারীর ঘরে পুলিশের এ এস আই ধরা
ওমর তারেকঃ
শুধু কালেমা পড়েই রাজশাহী মহানগরীর তালাইমারি বাদুড় তলা এলাকায় পরিবারের আড়ালে দুইজন কে সাক্ষী করে একজন ডিভোর্সী নারীকে গোপনে স্ত্রীর মত করে এক বছর ভোগ করছিলেন আর এম পি পুলিশের ওয়ার্লেস অপরেটর নাসির।
বিয়ের রেজিষ্ট্রির জন্য সেই নারী ও তার বিধবা মা একাধিকবার অনুরোধ করলেও তাদের কথায় কোন কর্ণপাত করেনি পুলিশ সদস্য নাছির। গত ২৯ এপ্রিল নাছির সেই নারীকে মুঠো ফোনে জানান তার রাজশাহীর বাহিরে বদলি হয়েছে। তিনি অল্প সময়েই পরিবার নিয়ে রাজশাহী থেকে চলে যাবেন। তবে যেখানেই যাবেন সেখান থেকে তিনি সেই নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবেন।
। তার এমন কথায় সেই নারী ভেঙে পড়েন। যেহেতু এই বিয়ের কোন আইনগত প্রমাণ নেই এই বিষয় নিয়ে স্থানীয় একজন একজন ব্যক্তিকে জানান। সেই ব্যক্তি কয়েকজন গণমাধ্যম কর্মীদের ডেকেনেন। স্থানিয় সেই ব্যক্তি মেয়েকে পরামর্শ দেন যেকোন ভাবে তাকে শেষবারের মত বাড়িতে ডেকে নিতে। সেই নারী শেষ বারের অনুরোধে পুলিশ সদস্য নাসির৩০ এপ্রিল সেই নারীর বাড়িতে গভীর রাতে আসেন।
তাকে আবারো অনুরোধ করেন সে নারী বিয়ে রেজিস্ট্রির বিষয়ে। এবারও নাছির বিভিন্ন টালবাহানা শুরু করেন। তখন সেই নারী স্থানীয় লোকজন ও সাংবাদিকদের ডাকেন। সাংবাদিক ও স্থানীয়রা সেই নারীর বাড়িতে গেলে তাদের দেখে অশুভ আচরণ শুরু করেন পুলিশ সদস্য নাসির। তখন এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘরে নাসিরকে আটক করেন। স্থানীয় জনতা ও সাংবাদিক নাছির কে নানা প্রশ্ন শুরু করেন। তখন নাছির নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেন। জনতার তোপের মুখে নাসির সঠিক কোন উত্তর দিতে অপারগ হলে সাংবাদিকরা বিষয়টি মতিহার থানাকে অবগত করেন।
পরে মতিহার থানা পুলিশ নাসির ও সেই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। জানতে চাইলে মতিহার থানা পুলিশ সংবাদ চলমান কে জানান যেহেতু তাদের বিয়ের বৈধ কোন কাগজপত্র নেই, তাই অবশ্যই তাদের বিরুদ্ধে আইগগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




