রাজশাহীর দাওকান্দি কলেজের রহস্য ক্রমেই বেরিয়ে আসছে
নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি সময়ে রাজশাহীর দাওকান্দি সরকারী কলেজ শিক্ষক এলাকাবাসীর মধ্যে হাতাহাতির,ঘটনা কান্ডে ঘটনার পেছনের ঘটনায় অন্য কিছু উঠে এসেছে। সুত্র গভীর হলেই বেরিয়ে আসিতে শুরু করেছে কলেজের জমি অর্থ সম্পদ ও তহবিল,সকল কিছুর জন্যই ঘিটেছিল সেদিনের ভাইরাল কান্ড।
সুত্র বলছে কলেজের জমি ইজারা দেওয়ার কারণ তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে। যিনি কলেজের জমি ইজারা নিয়ে টাকা দিচ্ছেন না, কতদিন ধরে ভোগদখল করছেন, সেটির ও কোন কাগজ পত্র কেন উপস্থাপন করছেন না। আবার কলেজ কক্ষেই ঘটেগেল ভাইরাল কান্ড। শুধু জুতা পেটা হাতাহাতিতেই শেষ নয়। এই রকম আরও গভীরে চাপাপড়া লুটপাট কান্ডের মত ঘটনা ক্ষতিয়ে দেখলে অনেক কিছুর থলের বিড়াল বেরিয়ে আসবে।
শিক্ষিকার চড় মারা কাড যখন দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেছে তখন নেটিিজেনদের মাঝে প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন প্রিন্সিপালকে কেন মারলেন? শিক্ষিকা ও প্রিন্সিপালকে বহিস্কার করলে সকল ঘটনা ধামাচাপা পড়ে যাবে,পরবর্তিতে নতুন প্রিন্সিপাল এসে এবিষয়ে আর কথা বলতে সাহস পাবে না। তখন এই লুটেরা তাদের ইচ্ছেমত কলেজের জমি সম্পত্তি লুটেপুটে খাবে।
ঐ এলাকার সাধারণ মানুষ না বুঝে এদের পক্ষনিয়ে মানব বন্ধন ও আন্দোলন করে আল্টিমেটাম দিচ্ছে। প্রশ্ন উঠেছে শিক্ষিকা একজন প্রতিবাদী, নাকি অন্য কিছু নেটিজেনরা মনে করছেন সুষ্ট তদন্তেই আসল রহস্য বেরিয়ে আসতে পারে। সেখানে বহিরাগতরা দোষী নাকি শিক্ষকরা, সেই কারণেই নিরপেক্ষ সুষ্ঠ তদন্ত প্রয়োজন। শিক্ষকরা যদি কোনো অনিয়ম করে থাকেন, তাহলে তাঁদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ দরকার । পূর্ণ তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। যদি সত্যিটা বেরিয়ে আসে যে কলেজের জমি ইজারার জন্য কোনো টাকা দেওয়া হয়নি, তাহলে তাঁদেরও বিচার করা দরকার।
অনেকেই যোগাযোগ মাধ্যমে কমেন্ট করেছেন আমার মনে হচ্ছে, শিক্ষিকা জুতাচালানো ও মারামারিতে অভ্যস্ত, তাই তিনি এই সাহস দেখিয়েছেন, যা কোন পুরুষের পক্ষে সম্ভব নয়। কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে সাধারণ মানুষ চালাচল নিষেধ থাকে। এ সময় দলবল নিয়ে কলেজে প্রবেশ করা কতটা নিয়মের মধ্যে পড়ে, মাঠে শিক্ষিকা যখন একজনকে মারধর করা, এমন কিছু অশ্লীল ভাষা ব্যবহার এসবের জন্য কোন আইনি ব্যবস্থা গ্রহণ হয়নি।
অভিযোগ উঠেছে শুধু শিক্ষিকাকেই মারে নাই, প্রিন্সিপাল কেও মেরেছে,অফিস ভাংচুর করেছে। এই ঘটনার পিছনে বড় কোন ব্যক্তির মতামত আছে কিনা? সুত্রটি আরো বলেন বাংলাদেশের অধিকাংশ সরকারী কলেজের একই চিত্র,গ্রুপিং,সরকারী সম্পদ লুটপাট হয়ার মত ঘটনা। ছাত্র সংসদ নাই কেন এমন অনেকের প্রশ্ন । বিএনপি,আওয়ামীলীগ,জামাত ইসলাম সব কিছুর দোহাই দিয়ে সরকারী সম্পত্তি লুটপাট ও টাকা আত্মসাত এটা জনগন মেনে নিবে না,এমন অভিযোগ নিয়ে এখনো দাওকান্দি এলাকা উত্রাল। সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দিকে অনেকেই তাকিয়ে।
কলেজটিতে নতুন প্রিন্সিপাল যোগদান করেই নোটিশ করেছিলেন কলেজের সম্পত্তি যারা দীর্ঘ দিন অনিয়ম ভোগদখলে আছে তাদের বিরুদ্ধে। এই বিষয়টি কেন আমলে এলোনা। সত্যিই কি এই বিষয়টিই আড়াল হয়ে গেল এমন প্রশ্ন ঐ এলাকার চায়ের দোকানে ও চলছে। কলেজের শিক্ষকদের মধ্যে গ্রুপিং আছে, গ্রুপিং এর মুল কারন এই সম্পদ ভাগবাটোয়ারা এর জন্য এই ঘটনার সৃষ্টি শিক্ষকরা দুইভাগে বিভক্ত! প্রিন্সিপালকে সরিয়ে দিতে পারলে তাদের ভাগ বাটোয়ারা করতে কোন বাধা নেই পুর্বের নির্ধারিত নিয়মে চলবে। এমন কানা ঘষা সব আলোচনার উপরে।
তবে সেই শিক্ষিকা যে একজন উগ্রবাদী সেটি তার ভিডিওতে ফুটে উঠেছে৷ একাধিক গণমাধ্যম কর্মী জানান তারা পুর্বে ঐ কলেজে সংবাদ সংগ্রহ করতে গেলে সেই কলেজ শিক্ষিকার রষাণলে পর্যন্ত পড়েছেন। তিনি সাংবাদিকদের সাথেও মারমুখি আচরণ পর্যন্ত করেছেন। একজন কলেজ কলেজ শিক্ষিকার অশ্লীল ভঙ্গিতে টিক টক করা নিয়েও নানা প্রশ্ন সুশীল সমাজে ঘুরে বেড়াচ্ছে। কলেজটির কর্মকাণ্ড গভীর ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি যেন দুর্গাপুর উপজেলা বাসির।



