রাজশাহীতে বাবার মুক্তির দাবি নিয়ে ৮ বছরের কন্যার রাস্তায় আহাজারি
নিজস্ব প্রতিবেদকঃ
বাবার উপর থেকে মিথ্যে মামলা তুলে নেওয়া ও আর এসডিপি নামের কথিত এনজিওর বিরুদ্ধে ব্যবস্থার দাবি নিয়ে ৮ বছরের শিশু ব্যানার হাতে প্রতিবাদ জানিয়েছে। ১১ মে সোমবার রাজশাহীর আদালত চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে ঐশিশুর পিতাকে আর এস ডিপি নামের এনজিও মিথ্যে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর কারনেঐ শিশুর পোড়া সোনা বন্ধের পথে। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিটি যখন ১৭ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী তখন অর্থের অভাব আর পিতা হারানোর শোক যেন কমলমতি সেই শিশুর সব কিছু হারিয়ে ফেলেছে।
জানা গেছে রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর নামক স্থানে জাহাঙ্গীর নামের জনক ব্যক্তি আর এস ডিপি নামের একটি এনজিও গড়ে তুলেন। স্থানিয়রা অভিযোগ করেন সেই এনজিওর দ্বারা অনেকেই বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। কারা হাজতে আটক রাকিবুলের পরিবার জানান রাকিবুল কে ম্যানেজার করার লোভ দেখিয়ে কিছুদিন আগে গোদাগাড়ী উপজেলায় বদলি করেন এরপরেই রাকিব বুঝতে পারেন এই শাখায় একটা সমস্যা রয়েছে তিনি এনজিও কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। এনজিও কর্তৃপক্ষ তার কোন কথা কর্ণপাত করে নাই।
অল্প কয়দিন পরেই গোদাগাড়ী শাখার এনজিওর কর্মকর্তা আত্মহত্যা করেন। তিনি আত্মহত্যা করার আগে যোগাযোগ মাধ্যমে বলে যান এই শাখার লেনদেন অনিমের জন্য তিনি নিজেই দায়ী সেই সাথে তিনি এনজিওর নানা অনিয়ম তুলে ধরেন। এরপরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরেই রাকিবুল জানতে পারেন এই শখায় এনজিও কর্মকর্তা ১৭ লক্ষ টাকার একটি গড়মিল রয়েছে তিনি এই বিষয়ে কিছুই জানেন না।
এরপরেও এই ঘটনার জন্য এনজিও কর্তৃপক্ষ তাকে টাকা আত্মসৎকারী বানিয়ে আদালতে মামলা দায়ের করেন সে মামলায় তারিখের সাথে রাকিবের যোগদানের কোন মিল নেই এরপরেও এনজিওর তদবিরে রাকিব জেল হাজতে যান। রাকিব নাটকীয় মামলায় যেলহজতে যাওয়ার পর থেকে রাকিবের পরিবার নিঃস্ব হয়ে পড়ে। ৮ বছরের শিশুটি অর্থের অভাবে বই কিনতে না পেরে স্কুল বন্ধ হওয়ার উপক্রম। ১১ মে সেই শিশু ও তার স্বজনরা পিতাকে ফিরে পেতে ব্যানার হাতে নিয়ে আদালত চত্বর সামনে কান্নায় ভেঙে পড়ে।
অসহায় শিশুর এমন কর্মকাণ্ডে রাজশাহীর বাতাস ভারী হয়ে ওঠে অনেকেই বলতে থাকেন এমন প্রতারণামূলক এনজিও বন্ধ হওয়া দরকার। সেই সাথে সেই সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হওয়া জরুরী। শিশুটির কান্নাকাটিতে মুহূর্তে ছুটে আসে সমাজের ব্যক্তিরা,ছুটে আসেন রাজশাহী আদালতের লিগেল এইডস সেবা দানকারী আইনগত সহায়তা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীরা।




