চরের অসহায় মানুষের পাশে আবু সাঈদ চাঁদ
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির পক্ষে চরাঞ্চলের বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহ নানা সহায়তা নিয়ে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে আতার পাড়া বাংলা বাজার এলাকায় বন্যার পানিতে সহায় সম্বল হারানো ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ।
জানা গেছে যে সকল পরিবার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ঘর নিয়ে বিপদ মুখি হয়ে আশ্রয় খুজছেন তাদের পাশে ছুটে যান এই খেটে খাওয়া মানুষের প্রাণের নেতা আবু সাঈদ চাঁদ। বুধবার দুপুরে তিনি বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে পদ্মা নদী পার হয়ে চরাঞ্চলে গেলে সেখান কার মানুষ আবু সাঈদ চাঁদ কে পেয়ে শত দুর্যোগের মাঝেও তাকে জড়িয়ে ধরেন।
আবু সাঈদ চাঁদ নগদ অর্থ ও সহায়তা শেষে বিএনপির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। আবু সাঈদ চাঁদের ঘনিষ্ঠ একটি সুত্র জানান ৫ আগষ্টের পর থেকে তিনি উন্মুক্ত হয়ে যে ভাবে সাধারণ মানুষের মাঝে ছুটছেন সেটি সত্যিই বিরল হয়ে থাকবে।
বিএনপির উচ্চপর্যায়ের একজন পদধারী নেতা জানান রাজশাহী অঞ্চলে বিএনপির জন্য আবু সাঈদ চাঁদের কোন জুড়ি নেই। তার সকল কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের নেতা কর্মীরা নজর দারি করেন। তার জন্য শুভকামনা রয়েছে।



