বিনোদন

শেষবারের মতো দেখতে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে,অপেক্ষা মেয়ের

চলমান ডেস্কঃ

জনপ্রিয় কন্ঠ শিল্পি এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক বাবাকে শেষবারের মতো দেখতে দেশে ফিরেছেন। কিশোরের ছেলে সপ্তক বৃহস্পতিবার সকালে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। এখন মেয়ে সংজ্ঞা অস্ট্রেলিয়া থেকে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে এই কিংবদন্তির।

এন্ড্রু কিশোরের বোন জামাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ জূলাই বুধবার রাত দেড়টার দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় নামেন সপ্তক। সেখান থেকে সরাসরি রাজশাহীতে চলে আসেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়ে সংজ্ঞা ফিরতে দেরি হচ্ছে। তিনি ফিরবেন ১৩ জুলাই রাতে। ১৪ জুলাই ঢাকা হয়ে রাজশাহী পৌঁছাবেন।

গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। এরপর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ছেলে-মেয়ের অপেক্ষায় আগামী ১৫ জুলাই এন্ড্রু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের দিন নির্ধারণ করেছে পরিবার। শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহী মহানগরের সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে তার নিজের দেখানো জায়গাতেই সমাহিত করা হবে এই কিংবদন্তিকে বলেও জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button