বিনোদন

পাঁচ গরু কোরবানি দিলেন পরীমনি

সংবাদ চলমান ডেস্কঃ

গত কয়েক বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) কোরবানি দিয়ে আসছেন পরীমনি। সেই ধারাবাহিকতায় বিএফডিসিতে এবারো পাঁচটি গরু কোরবানি দিলেন এই নায়িকা।

পরীমনি এফডিসিতে আসেন পৌনে চারটায়। এরপরে সোয়া ৪টায় এফডিসির গেটে সবাইকে সারিবদ্ধভাবে নিজ হাতে কয়েক শ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন।

এর আগে গত বছর বিএফডিসিতে ৪টি গরু কোরবানি দেন পরীমনি। কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

২০১৬ সালে থেকে বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি, পরের বছর দুইটি পর্যায়ক্রমে এবার পাঁচটি গরু কোরবানি দিয়েছেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button