বিনোদন

নিজেকে আরো সুন্দর করতে গিয়ে প্রান গেল অভিনেত্রীর

বিনোদন ডেস্কঃ

নিজেকে আরো বেশি সুন্দর করে তুলতে আজকাল প্রাকৃতিক সৌন্দর্যের ওপর অভিনেত্রীরা যেন ভরসা হারিয়ে ফেলছেন। তাই নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য সার্জারির আশ্রয় নিচ্ছেন অনেকেই।

নিজেকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেত্রী চেতনা রাজ। কিন্তু সার্জারির এই ধকল সহ্য করতে পারেননি তিনি। ফলে মাত্র ২১ বছর বয়সে জীবনাবসান হয় তার।

ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, বেসরকারি একটি হাসপাতালে ফ্যাট ফ্রি সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন চেতনা রাজ। তার বাবা-মায়ের কাছে গোপন রেখেছিলেন বিষয়টি। সার্জারির পর সন্ধ্যায় তার শরীরে পরিবর্তন ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।

মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

অভিনেত্রীর চেতনার পরিবার বেঙ্গালুরুর নর্থ তালুকে থাকেন। অভিযুক্ত চিকিৎসক এখনও চেতনার বাবা-মা কিংবা সংবাদমাধ্যমকে এই বিষয়ে কোনো কথা বলেননি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button