বিনোদন

এবার সুখবর নিয়ে ঢাকায় ফিরছে নুসরাত ফারিয়া  

বিনোদন ডেস্কঃ

এবার ভারতের নতুন সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া । ফেব্রুয়ারি মাস থেকে কলকাতায় ‘রকস্টার’ নামের সিনেমার শুটিং শুরু করেন তিনি।

নুসরাত ফারিয়া নিজেই এই বিষয়টি জানিয়েছেন, । এই অভিনেত্রী আরো জানান, ‘রকস্টার’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। গেল ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শনিবার (৫ মার্চ) পর্যন্ত একটানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নুসরাত ফারিয়া বলেন, রবিবার (৬ মার্চ) প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরছি। ফেরার সময় সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে, ‘রকস্টার’ সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।

‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। তিনি জানান, প্রতিশোধের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমাটি। যেখানে রকস্টারের  যশের ভক্ত ফারিয়া। তাদের প্রেম-ভালোলাগার মধ্যেই চলে আসবে প্রতিশোধের গল্প।

এর আগে যৌথ প্রযোজনার পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা গেছে নুসরাত ফারিয়াকে। সেখানে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ ও ‌’বিবাহ অভিযান-২’ সিনেমা ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button