বগুড়াসংবাদ সারাদেশ

স্ত্রীর মৃত্যু সইতে না পেরে বিষপানে স্বামীর আত্নহত্যা

বগুড়া প্রতিনিধিঃ

দাম্পত্য কলহের জেরে একসঙ্গে বিষপান করেছেন স্বামী-স্ত্রী। এ ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুরী বেগম ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, চেচুঁয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে সেকেন্দার আলী দুটি বিয়ে করেছেন। নুরী বেগম তার দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী নুরী বেগম বিষপান করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে স্ত্রীর মৃত্যু সইতে না পেরে বিষপান করেন স্বামী সেকেন্দারও। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সেকেন্দার আলীকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতাল ও পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button