বগুড়াসংবাদ সারাদেশ

বগুড়ায় বাড়িতে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণ করল শ্বশুর

বগুড়া প্রতিনিধিঃ

গতকাল বুধবার বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত বাচ্চু মিয়া।

এ ঘটনায় বুধবার সকালে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ। নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামে এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার সকালে গৃহবধূর স্বামী কাজ করতে যান। এ সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ওই দিনই গৃহবধূ তার স্বামী ও বাবাকে বিষয়টি খুলে বলেন। পরে বাবার বাড়িতে চলে যান তিনি। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া বাড়ি ছেড়ে চলে যান।

গৃহবধূর বাবা বলেন, মেয়ের শ্বশুরবাড়ির কিছু প্রভাবশালী লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়ের ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ সরকার জানান,ওই গৃহবধূর অভিযোগটি বুধবার রাতে ধর্ষণ মামলা হিসেবে রুজু করা হয়েছে বলে জানান তিনি ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button