পাবনাসংবাদ সারাদেশ

মানিক নামেই অন্ধ ভোটার

মাত্র কয়েক ঘন্টা পরেই অনুষ্টিত হতে যাচ্ছে ত্বিতীয় বারের মত উপজেলা পরিষদ নির্বাচন। বৈরি অবহাওয়াকে তোয়াক্কা না করে প্রিয় প্রার্থীকে ভাইস চেয়ারম্যান পদে  জয়ী করতে পাবনার বিভিন্ন ইউনিয়নে টিয়া পাখির স্লোগানে মুখরিত করে  তুলেছেন মানিক প্রেমি মানুষরা ।

সুত্র বলছে এই নির্বাচন ঘিরে পাবনা বাসি জোট বেধেছেন ।তারা বলছেন ভাইস চেয়ারম্যান হিসেবে ইমরান খান মানিকের কোন জুড়ি নেই।পাবনার প্রবীনদের দাবি  রাজনীতির রষাণলে  না পড়ে যিনি পাবনার সকল শ্রেনির মানুষের কল্যানে সারাক্ষন পাশে থেকেছেন অর্থের লোভ লালসা কখনো তাকে পরাজিত করতে পারেনি সেই মানুষটি ইমরান খান মানিক। প্রবীনদের দাবি এই নির্বাচনে মানুষ কালো অর্থের নিকট মাথা নত না করলে কোন ভাবে টিয়া পাখিকে থামানো সম্ভব হবেনা।

পাবনার ক্লিন ইমেজের একজন বাক্তি সংবাদ চলমান কে বলেন, পাবনা শহরের কালাচাঁদ পাড়ার মরহুম মন্তাজের ত্বিতীয় ছেলে মানিক যেভাবে মানুষের বিপদে পাশে দাঁড়ান এটি সত্যিই প্রশংনীয়। তিনি আরো বলেন অনেক নেতার মানব সেবাকে হার মানিয়েছে মানিক। মানিকের আদর্শ দেখে সেখান থেকে অনেক নেতার শিক্ষা নেওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেন। ক্ষমতা থাকার পরেও যেই ছেলে আত্ন সম্মান টিকিয়ে রেখে চলেন তাকেই জয়ী করা দরকার বলেও তিনি পাবনা বাসির উদ্দেশ্যে বলেন।

পাবনা বার এসোসিয়েশনের একজন আইনজীবী বলেন,  পাবনা শহরের  সম্মানি গ্রহণ যোগ্য ব্যক্তিরা যেভাবে মানিকের পাশে দাঁড়িয়েছেন তাকে কোন চক্রান্ত করে পরাজিত করা যাবেনা। তিনি আরো বলেন একজন ভাইস চেয়ারম্যানের যতটুকু যোগ্যতা প্রয়োজন হয় তার থেকে যথেষ্ট বেশি রয়েছে ইমরান খান মানিকের। ব্যবসায়ীদের মধ্যেও কানা ঘষা চলছে মানিকের জয়ের বিষয় নিয়ে।

একজন বিসি আই সি সার ডিলার জানান, আমরা তো প্রকাশ্যে ভোট চাইতে পারিনা তবে আমাদের মধ্যে গুরুত্বপুর্ণ আলাপ হয়েছে আমরা টিয়া পাখিকে ভোট দেব। যিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ার আগেই পাবনার অবহেলিত বিষয় গুলো তুলে ধরে সেগুলো সুরহা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাকেই আমরা নির্বাচিত করতে চাই।

নির্বাচনের বিষয় জানতে ইমরান খান মানিকের সাথে কথা হলে তিনি জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত জানিয়ে বলেন, পাবনা বাসির জন্য একজন ভাইস চেয়ারম্যানের হাতে যত ক্ষমতা আসে তার সব গুলোই আমি সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেব। তিনি আরো বলেন আমি ইনকাম করতে ভোট করছিনা , মানুষের ভালোবাসায় ভোট করছি। তাদের সম্ভব মত অধিকার আর সুবিধা ফিরিয়ে দিতে কাজ করার অঙ্গীকার করেছি। মানুষের ভালোবাসায় যেতে চাই বহুদূর। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button