পাবনা

একসাথে খাবার কিনতে গিয়ে ২বছরের বোনকে খুন করল ভাই

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে দুই বছর বয়সী ফুফাতো বোনকে খুনের অভিযোগ উঠেছে ১২ বছর বয়সী মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আহসান হাবীবকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন ওই গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আটক আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। সে মাঝে মধ্যেই গ্রামের লোকজনকে মারধর করে। বৃহস্পতিবার বিকেলে খাবার কিনতে আহসান হাবীবকে ১০ টাকা দেন খাদিজার মা বিউটি খাতুন। পরে সে খাদিজাকে কোলে নিয়ে দোকানে খাবার কিনতে যায়। এরপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দুই মামাতো-ফুফাতো ভাইবোনের। রাত পৌনে ৮টার দিকে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বাড়িতে শিশু খাদিজার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পাবনার সিনিয়র এএসপি সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে শিশু খাদিজাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে নিহতের মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button