পুঠিয়ারাজশাহী সংবাদ

পুঠিয়ায় ১৭ পিছ ইয়াবাসহ আটক ৪

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ১৭ পিছ ইয়াবাসহ ৪জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।

রবিবার রাত ৩টার দিকে বানেশ্বর বাজারের তৃপ্তি হোটেল সংলগ্ন এসআই সাইফল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিএনজি গাড়ীতে অভিযান চালিয়ে সিটের ভিতর থেকে ১৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ করেন।

আটককৃতরা হলেন, চারঘাটের মিয়াপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে রুবেল আলী (২৫) হায়দার আলীর ছেলে রাসেল আহমেদ (২২) উপজেলার পিরোজপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে, রনি আহমেদ (২৬) ও আসকানের ছেলে ইউসুফ আলী (২২) কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, অভিযান চালিয়ে গতরাতে ইয়াবাসহ ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করা হয়েছে। পরে আটককৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button