নাটোর

নাটোরে মেয়ে দেখতে গিয়ে গণধর্ষণের শিকার ছেলের মা

নাটোর প্রতিনিধিঃ

ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে বিয়াই ও তার বন্ধুদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। গত মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার চৌরাস্তার পাশে আম-জাম তলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কৃষ্ণ মোহন ও লালপুর থানার ওসি সেলিম রেজা।

গ্রেফতাররা হলেন, লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত আনার আলীর ছেলে ভুক্তভোগীর বিয়াইয়ের কথিত বন্ধু রাশেদুল ইসলাম, ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মৃত সফর সরদারের ছেলে আকমল সরদার, ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের মৃত লালমিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম সরকার, ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদ রশিদ সরকারের ছেলে জিল্লুর রহমান, ওয়ালিয়া বাজার পাড়া গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে জীবন ইসলাম, ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম এবং বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের মৃত তৌফিক ফকিরের ছেলে, ভুক্তভোগীর বিয়াই ও ডাব বিক্রেতা রায়হান ফকির।

এসআই কৃষ্ণমোহন মামলার অভিযোগ সূত্রে জানান, মঙ্গলবার বিকেলে রাশেদুলের ভাতিজিকে ছেলের বউ হিসেবে দেখতে বেয়াই রায়হানের সঙ্গে ওই নারী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে ওয়ালিয়ায় আসেন। বিভিন্ন জায়গায় কৌশলে দেরি করে সন্ধ্যার পর মেয়ে দেখতে যান ওই নারী। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে রায়হানের পর রাশেদুল ওই নারীকে ধর্ষণ করেন। এরপর রাশেদুলের মাধ্যমে মোবাইলে খবর পেয়ে আরো ১২ ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে ধর্ষণ করেন। সকালে ভুক্তভোগী নারী ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে পৌঁছান। এরপর বিকেল সোয়া ৩টার দিকে লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button