নাটোরসংবাদ সারাদেশ

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) আত্মহত্যা করেছেন।

গত শনিবার রাত ১১ টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে বৈশাখী। সে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ছিলেন বৈশাখী। 

হাফসা ছাত্রী নিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু বলেন, গত শনিবার রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা তাকে ফোন দিয়ে বলে বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে। রুম থেকে তারা বৈশাখীর কোনো সাড়াশব্দ পাচ্ছে না। 

এরপর তিনি বৈশাখীর পরিবার ও থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ছাত্রী নিবাসে এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রুমের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। বৈশাখীর লাশ তার ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।

তিন আরো জানান, বৈশাখীর ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button