রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মৃত ব্যক্তি হলেন বিস্ফোরক মামলার আসামি
নিজস্ব প্রতিবেদকঃ
দুই বছর পুর্বে মৃত্যুবরন করেও তিনি হলেন বিস্ফোরক মামলার আসামি। শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমন একটি মামলা দায়ের হয়েছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায়। গত ২৪ এপ্রিল বোয়ালিয়া মডেল থানায় ৩২ নাম্বার মামলা হিসেবে অন্তর ভুক্ত হয়েছে মামলাটি।
জানা গেছে রাজশাহীর হিরোইন বাস টার্মিনালে সম্প্রতি সময়ে বাস শ্রমিকদের মারামারির ঘটনা নিয়ে রাজশাহী মহানগরীর সুলতানাবাদ এলাকার শাজাহান আলী বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ৩২ নাম্বার মামলাটি দায়ের করেন। বিস্ফোরক হিসেবে দায়ের করা মামলাটিতে ১ নং আসামি হিসেবে রফিকুল ইসলাম পাখির নাম দেওয়া হয়। অপর দিকে একই মামলায় ৩ং আসামি হিসেবে রফিকুল ইসলাম পাখির ছেলে সানির নাম দেওয়া হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সানি নিজেই অস্ত্র ব্যবহার করে বিস্ফোরক ঘটান।
সানির পরিবার সহ একাধিক সুত্র সংবাদ চলমান কে বলছেন দুই বছর আগেই সানি মৃত্যবরন করেছেন। প্রশ্ন উঠেছে মৃত ব্যক্তি কিভাবে ২৪ এপ্রিল বাসটার্মিনাল এলাকায় প্রবেশ করে বিস্ফোরক ঘটালেন। নিহত সানিকে নাকি প্রকাশ্যে ধাওয়া করতেও দেখেছেন মামলার বাদী শাজাহান আলী। কিভাবে সম্ভব এমন লংকা কান্ড। সানি নিহতের ঘটনা নিয়ে পুর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পর্যন্ত প্রকাশ হয়েছে। নিহত সানি কিভাবে এমন বিস্ফোরক মামলায় জড়ালেন এমন প্রশ্ন নিয়ে জানতে বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ কে মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন তুলে নাই তাই তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নাই।
নগর পুলিশের একটি সুত্র বলছে বাসমালিক সমিতির কিছু অযোগ্য নেতার ইন্ধন আছে এসব মামলার ঘটনা নিয়ে। শুধু বাস শ্রমিকদের কারনেই বিষয় এতদুর গড়ায়নি এর পেছনে রয়েছে অনেক কাহিনী। কাহিনী বড় করতে গিয়ে ভিন্ন দিকে ঠেলতেই এই মামলা আবুল মার্কায় রুপ নিয়েছে। তিনি আরো বলেন হটাৎ কিছুদিন যাবৎ বাস টার্মিনাল টিতে জুয়ার মত জঘন্য খেলা শুরু হয়েছে এর পেছনে রয়েছে বাসমালিক সমিতির কর্নধর। তিনি আড়ালে বসেই কলকাঠি নাড়ছেন।
পুলিশের অপর একটি সুত্র বলছে মামলা হলে যেমন অভিযুক্তদের নানা ভাবে হয়রানি হতে হয়, তেমনি ভাবে যারা মিথ্যা মামলা করেন তাদের ক্ষেত্রেও একই ভাবে শাস্তি হয়া দরকার যেন কেউ মিথ্যা মামলা করার আগে শাস্তির কথা ভাবেন। অন্যদিকে পুলিশ ও বিজ্ঞ আদালতের হয়রানি কমবে।





