বিনোদন

শপথ নিচ্ছেন আজ, নিপুণ-ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্কঃ

আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ বিজয়ী প্রার্থীরা।গতকাল শনিবার বিকালে আপিল বোর্ড পরিবর্তিত সিদ্ধান্ত ঘোষণা করার পর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

গণমাধ্যকে তিনি বলেন, আজ রবিবার বিকাল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথের আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হলেও বদলে গেছিল নিপুণের আপিলে ফল।

জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে দেন নির্বাচনী আপিল বোর্ড।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button