ঢাকা

স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিলেন ফাহিম

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর মুগদা এলাকায় ফাঁকা বাড়িতে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন  আলী ফাহিম (২৪) নামে এক যুবক। 

গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে ১/৮ খ, দক্ষিণ মুগদা, ওয়াবদা গলির ভাড়া বাসা থেকে তার ফাহিমের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফাহিমের বাবা আজিজুল করিম বলেন, শনিবার সন্ধ্যায় ফাহিমের স্ত্রী বাইরে ছিল। স্ত্রী বাসায় ফিরে দেখেন ফাহিম ফ্যানের সঙ্গে ঝুলছেন।তবে কী কারণে ফাহিম আত্মহত্যা করেছেন সেটি জানেন না তিনি।

শনিবার রাতেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফাহিম আইসিটিতে লেবার হিসেবে কাজ করত। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায়। ফাহিমের মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ ঘটনায় বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার ।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button