রাজশাহীরাজশাহী সংবাদ

৯৯৯ এ ফোন করে নারীর ১৪ লক্ষ টাকা উদ্ধার, আটক স্বামী

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর শাহানজ আক্তার ৯৯৯ এ ফোন করে খোয়া যাওয়া ১৬ লাখ টাকার মধ্যে ১৪ লাখ টাকা ফিরে পেয়েছেন।

শনিবার রাতে নগরের মতিহার থানা পুলিশ ওই নারীকে টাকা বুঝিয়ে দেন। গত ৫ সেপ্টেম্বর চর সাতবাড়িয়ায় এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। তিনি সাতবাড়িয়ার সাগর মোল্লার স্ত্রী।

পুলিশ জানায়, শাহনাজ আক্তারের ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তার স্বামী সাগর। এর পর টাকাগুলো আত্মসাৎ করতে সাগর তার স্ত্রীকে একটি ঘরে কয়েকদিন আটকে রেখে নির্যাতন করে। পরে ওই নারী ৯৯৯ এ কল করে সহযোগিতা চায়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে মাহানাজ আক্তারকে উদ্ধার করে। এ সময় পুলিশ সাগরকে আটক করে।

মতিহার থানান ওসি আনোয়ার আলী তুহিন জানান, আটকের পর সাগর স্ত্রীর ১৬ লাখ টাকা নেয়ার কথা স্বীকার করে। ১৬ লাখ টাকার মধ্যে ১৪ লাখ টাকা সাগর মাটির নিচে পুতে রাখে। আর দুই লাখ টাকা খরচ করে ফেলে। সাগরের দেয়া তথ্যে মাটি খুড়ে ১৪ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button