ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

মহানবীকে কটুক্তি করায় পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

লিমন সরকার, ঠাকুরগাঁওঃ

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

আজ (১২ জুন) রবিবার দুপুরে ক্বওমী ওলামা পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ডাক্ বাংলো মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু মুড়াল চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়।

এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ক্বওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা তমিজ উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম মানিক প্রমূখ।

এ সময় বক্তরা, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে কটুক্তিকারী ভারতের নুপুর শর্মা জিন্দালের ফাঁসি দাবী করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button