পীরগঞ্জে ১২ জনকে অর্থদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মাস্ক ব্যবহার না করা, অহেতুক আড্ডা দেওয়া, অবৈধভাবে দোকান খুলে রাখা সহ চলমান লকডাউন বিধি নিষেধ অমান্য করার দায়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে ৫ হাজার ৭শ টাকা অর্থদণ্ড করেছেন আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে তরিকুল ইসলাম।
দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এ অর্থ দন্ড দেওয়া হয়। আজ ২৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও সহযোগীতা করেন থানার এসআই রউফ, খালেক, মশিউরসহ পীরগঞ্জ থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম জানায়, লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করলে সামনের দিনগুলোতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।





