ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পল্লী বিদ্যুৎ এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন জন মারা গেছেন।

তাৎক্ষণিক ভাবে নিতহতদের নাম পরিচয় জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন ওসি। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button