টপ নিউজমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রেল পশ্চিমের সব অনিয়মের চাবি যখন প্রধান প্রকৌশলী মাসুমের হাতে

এস কে ফাতেমাঃ

কোন কিছুকেই তোয়াক্কা করছেন না পশ্চিম রেলের রাজশাহীর প্রধান প্রকৌশলী আবু আহম্মেদ মাসুম। অভিযোগ উঠেছে বিএনপির শ্রমিক দলের একজন নেতার নাম ব্যবহার করে তিনি কিছুদিন ধরেই লাগামহীন। কয়েকটি অভিযোগের চিরকুট হাতে নিয়ে পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর লম্বা আমল নামার অনুসন্ধানে নামেন গণমাধ্যম কর্মীরা,এতেই উঠে আসে প্রধান প্রকৌশলী মাসুম রাজশাহীতে যোগদান করার পর থেকেই নিজেকে রাজশাহীর স্থানীয় ছাত্রনেতা দাবি করেন।

তিনি রাজশাহী পোড়াশোনার দাপট দেখিয়ে আওয়ামী ঠিকাদারদের রেলের চলমান কাজ গুলোকে পুর্ন বাসনে বিভিন্ন সহায়তা করছেন। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন হয়ে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানে বিল করতে নানা ভাবে সুবিধা পাইয়ে দিয়ে সেই বিলের ১০ ভাগ অর্থ পর্যন্ত নিজের বগলে রেখেছেন প্রধান প্রকৌশলী আবু আহমেদ মাসুম।

এর মধ্যে রাজশাহী মহানগরীর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর চলমান কাজে তদারকি, আওয়ামী লীগের রাজশাহীর প্রধান অর্থদাতা আফসার আলী বিশ্বাসের কয়েকটি চলমান কাজের অলিখিত গার্জিয়ানের দায়িত্ব, বোয়ালীয়া থানা পশ্চিমের সভাপতি আলালপারভেজ লুলুর কাজ সহ একডজন শত কোটি পেরিয়ে যাওয়া আওয়ামী লীগের পালাতক নেতাদের কাজের গোপনে তদারকি করছেন প্রধান প্রকৌশলী নিজেই।

তাদের সাথে প্রধান প্রকৌশলী মাসুমের গোপনে প্রতি সপ্তাহে দুই একবার ফোন আলাপের নোট রয়েছে গোয়েন্দা সংস্থার নিকট। শুধু এখানেই থেমে নেই প্রধান প্রকৌশলীর কেরামতি কিছুদিন পুর্বে পশ্চিম রেলের প্রায় ১হাজার জনবল অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি দেন রেল কর্তৃপক্ষ। এই নিয়োগের প্রায় (৫শ) নিয়োগের দায়িত্বপান রাজশাহীর প্রধান প্রকৌশলী আবু আহম্মেদ মাসুম। অভিযোগ উঠেছে এই নিয়োগ ঘিরে কয়েক কোটি টাকার বানিজ্য ছিল রমরমা। রাতের আধারে পর্যন্ত লেনদেন হয়েছে প্রধান প্রকৌশলী মাসুম বাবুর ইশারায়।

রাজধানীতে পুর্বেই প্রধান প্রকৌশলী ফ্লাট গাড়ির মালিক বনে গেলেও এই নিয়োগ আবারো তার কপাল নতুন ভাবে খুলে দিয়েছে। সুত্র বলছে প্রধান প্রকৌশলীর স্ত্রী সন্তান আত্নীয় স্বজন অনেকের ভাগ্য খুলে গেছে প্রধান প্রকৌশলীর কারণে। তার আত্মীয়-স্বজন অনেকের ব্যাংক একাউটের হিসেব এসেছে গণমাধ্যম কর্মীদের হাতে। রেলের সেই বিতর্কিত নিয়োগ নিয়ে রাজশাহীর বন্ধগেইট বিল শিমলা এলাকার একজন নারী জানান চীফ ইঞ্জিনিয়ার মাসুম তার দূর সম্পর্কের আত্নীয় হন সেই সম্পর্ক নিয়ে তার নিকট সেই অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য গেলে বিভিন্ন কৌশলে তার নিকট থেকেও একটা মোটা অংকের লেনদেন এর ইঙ্গিত দেওয়া হয়। তিনি বলেন সেই দাবি পুরন করতে না পারায় সেই চাকরি হয়নি তার স্বজনের।

তিনি আরো বলেন সেই নিয়োগে সর্বনিম্ন ২লক্ষ পঞ্চাশ হাজার করে নেওয়া হয়েছে। নিয়োগের বিষয় নিয়ে সম্প্রতি সময়ে প্রধান প্রকৌশলীর পিএ ইমরানের একটি কল রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে সেই রেকর্ডে ইমরানকে বলতে শোনাযায় অস্থায়ী নিয়োগ ঘিরে স্যার এবং একজন নেতা যেভাবে নিয়েছে তার কানা কড়িও আমায় দেয়নি। সেই রেকর্ডে চীফ ইঞ্জিনিয়ার নিয়ে বাজে মন্তব্য ও করতে শোনাযায়। কল রেকর্ডের বিষয় নিয়ে চীফ ইঞ্জিনিয়ার এর পিএ ইমরান কে ফোন করলে তিনি একাধিকবার ফোন কেটেদেন।

পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী দপ্তরের একাধিক সূত্র বলছে চলতি মাসেই প্রধান প্রকৌশলী পবিত্র হজ্ব পালন করতে যাবেন। এত ঘটনার জন্ম দিয়ে তিনি সমাজকে বোঝাতে হজ্ব পালনে যাবেন বলেও মন্তব্য করছেন অনেকেই। তবে তার নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন ও রেলমন্ত্রণালয়ের সচিবের নিকট লিখিত অভিযোগ দায়ের হচ্ছে বলে নিশ্চিত করেছেন রেল পশ্চিমের একটি সূত্র। বক্তব্য নিতে প্রধান প্রকৌশলী আবু আহম্মেদ মাসুমের মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন তুলে নাই তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি – চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button