টপ নিউজবগুড়ামুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত স্টলে স্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করা হয়। এরমধ্যে রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রথম, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোজাহার আলী, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস শুকুর ও রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button