আষাঢ়ের অপরূপ শোভা কদমফুল
নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আষাঢ়ের অপরূপ শোভা কদমফুল। ৬ ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। প্রাকৃতিক অপরূপ নতুন নতুন সৌন্দর্য দেখা যায় প্রতিটি ঋতুতেই। আষাঢ়-শ্রাবণ মাস বর্ষাকাল। আজ থেকেই আষাঢ় মাস শুরু। আষাঢ় মাস শুরুর আগেই গ্রামবাংলা ও শহরে কদমগাছে অপরূপ কদমফুলের সৌন্দর্য লক্ষ্য করা যায়।
ঋতুর সাথে তাল মিলিয়ে কদমগাছে কদমফুল ফুটে থাকে। কদমগাছতলায় গেলে কদমফুলের সুগন্ধ ভেসে আসে। কেউ গাছের দিকে না তাকালে বুঝতেই পারবে না কোথায় থেকে আসছে এমন সুগন্ধ। শুধুমাত্র বর্ষাকালেই কদম ফুলের অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়। ইতোমধ্যেই কদমগাছের কদমফুল ফুটেছে। ফুলে ফুলে ভরে গেছে কদমগাছের ডালপালা। ফুল দেখতেও অপরূপ সুন্দর লাগছে। আমাদের ধারণামতে বর্ষাকে আমন্ত্রণ জানায় কদমফুল। কদমফুল ছোট বড় সবারই প্রিয়।
কদমগাছ বর্ষাকালে গোলাকার হলুদ-কমলা রঙের সুগন্ধি ফুল ফোটায়। বাংলা সাহিত্য, গান ও সংস্কৃতিতে কদমগাছ ও কদমফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে বর্ষার প্রতীক হিসেবে কদমফুলের উল্লেখ ব্যাপকভাবে।




