চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জসংবাদ সারাদেশসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় পমেলা বেগম নামে এক নারী নিহত হয়েছে। নিহত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গোরস্থান পাড়ার মুর্তজা ও টুনির মেয়ে এবং জহিরুল ইসলামের সহধর্মিণী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী পিপিএম গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার সময় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নিহত নারী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button