চাপাইনবাবগঞ্জরাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনায় মৃত্যু ২ জন

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনেরই করোনার উপসর্গ ছিল।

মৃত্যুদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন। বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ২ জনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। দুজনের বয়স ষাটোর্ধ্ব।

সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালটির ১৯২ শয্যার করোনা ইউনিটে ৮১ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে রাজশাহীর ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৬ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার ১ জন এবং বগুড়ার ১ জন রয়েছেন।

ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে করোনা রয়েছে ১১ জনের। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৭ জনের।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button