সংবাদ সারাদেশসারাদেশ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে এক নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইন সহ মনি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাশেম সবুজ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ২৮৫ গ্রাম হেরোইন সহ মনি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামত সহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button