ঈশরদীরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত শ্রমিক নিহত

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী প্রতিনিধিঃ

আজ বুধবার সকাল ৭ টায় ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের অন্তর্ভূক্ত দিয়ার বাঘইল ক্লাব মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত ব্যক্তি হলেন মোঃ শফিকুল ইসলাম ৪৪, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের ইসমাঈল মন্ডলের ছেলে। নিহত শফিকুল রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রোসেম কোম্পানীতে কর্মরত ছিল।

স্থানীয়রা জানায়, দাশুড়িয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মোটর সাইকেল নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা শফিকুলের মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button