আন্তর্জাতিক
লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ইসরাইলি ড্রোন ভূপাতিত
সংবাদ চলমান ডেস্ক:
শনিবার ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে লেবানন। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করার কারণে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেছে।
বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর কাছে রয়েছে। পরে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে তা থেকে কোনো ধরনের তথ্যফাঁস হয়নি বলে দাবি করেছেন তারা।
এর আগে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইল বা তার মিত্রদের লেবাননের ওপর আগ্রাসনের সুযোগ দেবে না হিজবুল্লাহ। এর পরই ওই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।




