অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ
বগুড়া প্রতিনিধিঃ
অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গত শুক্রবার বগুড়ার শেরপুরে এই ঘটনা ঘটে।
মামলায় উপজেলার গাড়ীদহ ইউপির মহিপুর পিসিভাটা এলাকার আফছার আলীর ছেলে সাইফুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউপির মহিপুর কলোনি সংলগ্ন জহুরুল ইসলামের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন।
এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা সাইফুল অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল ইসলাম সটকে পড়েন।
শেরপুর থানার ওসি (তদন্ত) এসএম আব্দুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।





