সংবাদ সারাদেশসারাদেশস্লাইডার

পিকআপের ধাক্কায় শিশু নিহত, আহত ৪

বগুড়া প্রতিনিধিঃ

পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় বাশির নামে এক শিশু।  আহত অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে  বিকেলের দিকে শিশু বাশির মারা যায়।

সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘির চাঁপাপুর চৌমুহনি সড়কে এ ঘটনা ঘটে। নিহতের মা, ভাই, বোনসহ ৪ জন আহত হয়েছে।  নিহত বাশির উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী পারুল বেগম তার বড় ছেলে কুদ্দুছ, মেয়ে ও শিশুপুত্র বাশিরসহ একটি অটোরিকসা যোগে বাড়ি থেকে চাঁপাপুর বাজারে যাচ্ছিল। চাঁপাপুর-চৌমুহনি সড়কের ফুলবাগিচা ইট ভাটার নিকট গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিলে অটোরিকসায় থাকা সবাই গুরুতর আহত হয়।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু বাশির মারা যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button