অর্থনীতি

কোরবানির কাঁচা চামড়া রফতানির অনুমোদন দিতে পারে সরকার

সংবাদ চলমান ডেস্কঃ

কোরবানির পশুর কাঁচা চামড়া ও আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দিতে পারে সরকার। রবিবার চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি  বলেন, গতবছর কোরবানির পশুর চামড়ার নজিরবিহীন দর বিপর্যয়ের পর কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। তবে এবার যেন কিছুটা দাম পাওয়া যায়, সেজন্য কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এখনই রফতানির ঘোষণা দেয়া হয়নি বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। বরং চামড়া নিয়ে যদি গতবারের মতো সমস্যা হয় তাহলে রফতানি সুযোগ দেয়ার কথা উল্লেখ করেন তিনি।

এ জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটিই রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে-যোগ করেন টিপু মুনশি।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে আরো উপস্থিত ছিলেন- চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button