রাজশাহী সংবাদ

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আটক-৩৭

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটকক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি’র মূখপাত্র অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ রুহুল কুদ্দস।

অভিযান চলাককালে থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৭ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।                     

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button