সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
আজ বুধবার সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী যাত্রী নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশার চালক আব্দুল গফুর। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ সিরাজগঞ্জের দিকে আসছিল। এ সময় পিকআপটি ব্রহ্মকাপালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো দুই জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





