পুঠিয়ারাজশাহী সংবাদ

রাজশাহীতে ৯৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৯৪৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর ডিগ্রী কলেজ এলাকায় র‌্যাব-৫ এ অভিযান চালায়।

আটককৃতের নাম মিন্টু বাশার (৩৫)। তিনি জেলার বাঘা উপজেলার ভানুকর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের সিপিসি-২ অপারেশন দল কোম্পানী ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ২টি মোবাইল, ৪টি সিম কার্ড, ৩ টি মেমোরী কার্ড, মাদক বিক্রয়লব্ধ নগদ ২ হাজার টাকাসহ মিন্টু বাশারকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৫।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button