নওগাঁ

নওগাঁয় বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীর আত্নহত্যা

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের আট মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এক গৃহবধূ ।জানা গেছে, রাতে স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন স্ত্রী আরিফা। সকালে ঘুম থেকে উঠেই স্বামী রনি দেখেন আরিফার নিথর দেহ ঝুলছে বারান্দার তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে এবং ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে ।

স্থানীয়দের ধারণা ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে একই ইউনিয়নের বান্দইল গ্রামের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে আরিফার সঙ্গে বিয়ে হয়কৃষ্ণশাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনির। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ রহস্যজনক কারণে আরিফা বুধবার গভীর রাতে সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

গৃহবধূর স্বামী রনি জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন তিনি স্ত্রীর সঙ্গেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে স্ত্রী আরিফাকে পাশে দেখতে  না পেলে উঠে পড়েন এবং বাইরে এসে দেখেন তার স্ত্রী বান্দার তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে গৃহবধূ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি হুমায়ুন কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই এর আত্নহত্যার কারন জানা যাবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button