তানোররাজশাহী সংবাদ

তানোরে পেল্ট্রোল দিয়ে খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে শামীম উদ্দীনের খড়ের পালায় পেল্ট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের ধানুড়া গ্রামে ঘটনাটি ঘটে।

শামীম উদ্দীন বলেন, আমাদের সঙ্গে পারিবারিক ভাবে পাশের বাড়ির মোকবুল, হারেছ, বাবুলের গাছ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। তারাই হয়তো পেল্ট্রোল ছিটিয়ে আমার ৩০ বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষতির পরিমান প্রায় লক্ষ্যাধিক টাকা হবে। এবিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দেবার প্রস্তুতি নিচ্ছি।

তানোর ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা আকবর আলী বলেন, খবর পেয়ে দূত ঘটনা স্থলে গিয়ে আগুন আগুন নিয়ন্ত্রনে আনি।

তানোর থানা ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষের এক ব্যক্তি বিষয়টি ফোনে জানিয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ দেননি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button