গোদাগাড়ীচারঘাট

রাজশাহীর চারঘাটে ৫২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে ৫২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে ইউসুফপুর পদ্মাচর এলাকা থেকে এসব জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নায়েব সুবেদার নাসির খন্দকার তার সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাট থানার ইউসুফপুর পদ্মারচর নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ২ টি প্লাস্টিকের বস্তায় ৫২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮ হাজার ২০ টাকা।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানানো হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button