সংবাদ সারাদেশসারাদেশ

গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত এক নারী

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের কাশিয়ানী বোয়ালমারীতে রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকচাপায় ১ জন নারী নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম। তিনি জানান, ভোরে ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী বোয়ালমারী সড়ক পার হচ্ছিলেন।

এ সময় বোয়ালগামীতে সেই নারীকে একটি মিনি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button